PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
| 18
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় মো. রফিকুল ইসলাম ওরফে বাচ্চু প্রাং (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের বাঁশহাটা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে বাচ্চু প্রাং ওই গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে গত ২ সেপ্টেম্বর ধুনট থানায় একটি মামলা করা হয়। মামলাটির এফআইআর নম্বর ১ এবং জিআর নম্বর ১৫৯। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৬, ৪৩৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।‎মামলার এজাহারে রফিকুল ইসলাম ওরফে বাচ্চু প্রাংকে আসামি করা হয়। পরে তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে নিজ বাড়িতে অভিযান চালায় ধুনট থানা পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।‎পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত করা হচ্ছে।‎গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে বাচ্চু প্রাংকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST