PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদার, পর্যবেক্ষণে সাংবাদিক ও যুবদল

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
| 11
Link Copied!
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসবের পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।উপজেলার ৪৮টি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তাঁর নির্দেশনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে।‎মঙ্গলবার (২০ অক্টোবর) নন্দীগ্রামের দুটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে হাটুয়া উত্তরপাড়া, হাটুয়া দক্ষিণপাড়া, গুন্দইল মধ্যপাড়া, গুন্দইল উত্তরপাড়া, দাসগ্রাম, দামুয়াপাড়া ও ধুন্দার এলাকার পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন আব্দুর রউফ রুবেল। এ ছাড়া পূজামণ্ডপে আসা শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন তিনি।‎এ সময় যুবদল নেতা সামিউর রহমান তুষার ও আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও শাহীন আলম সাজু এবং দপ্তর সম্পাদক সালমির ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে আব্দুর রউফ রুবেল বলেন, নন্দীগ্রাম উপজেলা সব ধর্মের মানুষের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্প্রীতিময় সহাবস্থানের জায়গা। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন নিরাপত্তার ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপগুলো ঘুরে দেখা হচ্ছে এবং আয়োজকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।‎তিনি আরও বলেন, সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা তাঁর দায়িত্ব। একই সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে সাম্য, সম্প্রীতি ও জনকল্যাণে ভূমিকা রাখতে চান তিনি। পূজার পুরো সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।
আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST