PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুর মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
| 8
Link Copied!
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বিএনপির সাবেক প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আবু বক্কর সরকার (৪৭) নামে শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার আবু বক্কর সরকার ওই গ্রামের মৃত মঞ্জুর সরকারের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।‎পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধুনটের কলাপট্টি এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।‎ঘটনার পর ধুনট উপজেলা বিএনপির তৎকালীন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আবু বক্কর সরকারকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।‎পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত ও আসামিদের শনাক্তের কার্যক্রম চলছিল। তদন্তের একপর্যায়ে আবু বক্কর সরকারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ধুনট থানা থেকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আবু বক্কর সরকারকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’‎পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ  তেজগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST