PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দিঘলিয়ায় মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
| 12
Link Copied!
এস.এম.শামীম, দিঘলিয়া:
শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার দিঘলিয়ায় মাসব্যাপী ‘আন্তঃবিদ্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, খুলনার নির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মল্লিক এবং মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মাকসুদা খাতুন।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) অনুপম বিশ্বাসের নির্মিত ও উপস্থাপিত একটি সুনির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা কুড়ায়।প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন, রানার্স-আপ, ইউনিয়ন পর্যায়ের বিজয়ী দল, ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলসহ শ্রেষ্ঠ বক্তা, প্রতিষ্ঠান প্রধান ও তদারককারী সমন্বয়ক শিক্ষকদের মাঝে ট্রফি, সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান বই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জাতীয় উদ্যোগ তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুনঃ  পোরশায় অসুস্থ তরুণের চিকিৎসায় ১০ হাজার টাকা সহায়তা দিল নিতপুর সংগ্রাম পরিষদ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST