
এস.এম.শামীম, দিঘলিয়া, খুলনা:
খুলনার দিঘলিয়া উপজেলায় চলতি ২০২৬ সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জান্নাতুলে তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ১২৩ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার (৩১ আগস্ট) বেলা ১টা পর্যন্ত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ অফিসার ডাঃ মোঃ মাহবুব আলম জানান, দিঘলিয়া উপজেলায় এবারই প্রথম ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে। পরিস্থিতি খুব ভয়াবহ মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পরিষ্কার পানি অপসারণের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


