PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবির বাগজানাতে ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
| 7
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নম্বর বাগজানা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাগজানা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।ক্ষরোপণ কর্মসূচির আওতায় রামচন্দ্রপুর রেলগেট থেকে চকশমসের ডাঙ্গাপাড়া ব্রিজ, সোনাপুর জুটমিল থেকে চকশমসের এবং চকশমসের মোড় থেকে ডাঙ্গার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউপি সচীব তারেক হোসেন, ইউপি সদস্য নওশাদ আলী, শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হান্নান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুব নেতা হযরত আলী, মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  বগুড়া মহানগর জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST