
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি এলাকার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।আজ বৃহস্পতিবার চারটায় দুর্গাপুর সুসং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোণা-২ আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক,নেত্রকোণা- ৩ আসনে সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী,নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তারসহ গণমাধ্যম কর্মীগণ।
উক্ত অনুষ্ঠানে ৪৬ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।


