PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের শংকরপুরের মশিউরের বাড়িতে ফের অভিযান, এবার ১৮৫ বোতল সিরাপ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৮, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
| 32
Link Copied!

এস আর নিরব, যশোরঃ

যশোরের আলোচিত মাদক কারবারি শংকরপুরের মশিউরের বাড়িতে ফের অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শুক্রবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় বিভিন্ন কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশে মাদক হিসেবে বিক্রি করা হয়। আটক মশিউর যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। তার বড় ভাই প্রয়াত বিএনপি নেতা নুরুন্নবী সাবেক পৌর কমিশনার ছিলেন। অপর দুই ভাই ছিলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হাসান ও মিজান। ভাইদের দাপটে তিনি মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের মধ্য থেকে এসব মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

আরও পড়ুনঃ  বগুড়া দুপচাঁচিয়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST