
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীর নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করেন, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তানভীরকে আটক করে।
বগুড়া জেলা ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, সাইবার সুরক্ষা আইনে মামলার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


