PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কেশবপুরে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
| 97
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দলিতের শিক্ষা কর্মসূচির আয়োজনে ও প্যারাগন ল্যাবরেটরীজ এর সহযোগিতায় ২৭ আগস্ট দিনব্যাপী সবদিয়া মাঠপাড়ায় কালী মন্দির প্রাঙ্গণে ৮৭ জনের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদান করেন আয়ুর্বেদিক চিকিৎসক প্রভাস কুমার দাস, সহকারী মেডিকেল অফিসার সুরঞ্জিত পাল ও নিলব্রত সরকার। ফ্রি হেলথ ক্যাম্পে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক মালতি দাস ও বকুল দাস।

আরও পড়ুনঃ  পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ ; সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST