PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তাড়াশে সেচমোটরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
| 11
Link Copied!

 

 

মীর তানভীর ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে সেচমোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম ওই গ্রামের মো. এমদাদুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রাজু। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।একমাত্র সন্তান রাজুকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তার আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST