PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে আল আমিন হত্যা মামলায় এবার তুষার র‍্যাবের হাতে গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
| 23
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরে স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা । মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুইজন আটক হয়েছেন।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত ২০ আগস্ট সকালে আল আমিন হোসেন প্রতিদিনের মতো শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার দোকানে যান। সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, একজন অসুস্থ হয়েছেন এবং তাকে হাসপাতালে নিতে হবে। এরপর আল আমিন মোটরসাইকেলযোগে বারান্দীপাড়া লিচুতলার উদ্দেশ্যে বের হন। পরে তিনি আর দোকান বা বাড়িতে ফেরেননি।

ওই দিন বিকেল সোয়া ৪টার দিকে পরিবারের সদস্যরা খবর পান, আল আমিনকে হত্যা করে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে লিচুতলা মাদ্রাসার পেছনের একটি মেহগনি বাগান থেকে তার গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এর আগে শনিবার শহরের মনিহার এলাকা থেকে হত্যাকাণ্ডের অপর সন্দিগ্ধ আসামি ব্ল্যাক আল-আমিনকে আটক করে পুলিশ। তিনি শহরের সিটি কলেজপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তুষারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫০০ টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST