PriyoKhobor-PNG
শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া গাবতলীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, মালিককে প্রাণনাশের হুমকি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
| 36
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নজরারপাড়া গ্রামে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।‎থানার অভিযোগ সূত্রে জানা যায়, নজরারপাড়া গ্রামের ইবাদারীর ছেলে আব্দুল মতিনের মালিকানাধীন ১০ শতক জমি একই এলাকার কয়েকজন ব্যক্তি ১৫ লাখ টাকায় কেনার জন্য বায়না করেন। চুক্তি অনুযায়ী অগ্রিম ৬ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে ২ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ৪ লাখ টাকা দ্রুত দেওয়ার কথা ছিল। এছাড়া চুক্তিমূল্যের অবশিষ্ট ৯ লাখ টাকা ছয় মাসের মধ্যে পরিশোধ করে জমিটি রেজিস্ট্রি করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।তবে অভিযোগকারীর দাবি, নির্ধারিত সময় পার হলেও বায়নার বাকি ৪ লাখ টাকা পরিশোধ করা হয়নি। একই সঙ্গে জমির সম্পূর্ণ মূল্য পরিশোধ করে দলিলও নেওয়া হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।এর মধ্যে গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে বায়নাকারীরা ওই জমিতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন আব্দুল মতিন। তিনি এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।
‎এ বিষয়ে গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বগুড়ার শাহজাহানপুরে গাঁজাসহ ২ জন আটক              
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST