PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
| 80
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়ায় ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। রবিবার (৭ জুন ২০২৬) সকালে শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে।

‎র‍্যাব-১২ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সাইফুল ইসলাম। মামলার অভিযোগ অনুযায়ী, উপজেলার গোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে আসছিলেন তিনি। গত ১৯ মার্চ দুপুরে শিশুটিকে নতুন জামা ও মেহেদি দেওয়ার কথা বলে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করে।

‎মামলার পর থেকে আসামি আত্মগোপনে থাকলেও তাকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, অভিযুক্ত শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST