PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের মাঝে ১১৬টি টুলবক্স ও ছাতা বিতরণ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
| 25
Link Copied!

 

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন কর্মজীবীর মাঝে টুলবক্স, ছাতা ও জুতা পরিষ্কার করার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন সুফলভোগী—যারা সাধারণত জুতা তৈরি ও জুতা মেরামতের কাজে নিয়োজিত, তাদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা ও টুলবক্স তুলে দেওয়া হয়।

মাসুদ রানা প্রধান বলেন, রবি দাস সম্প্রদায়ের মানুষেরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকেন। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মপরিবেশ সহজ করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, পিছিয়ে পড়া ও অবহেলিত এই সম্প্রদায়ের কর্মজীবীরা যাতে আত্মমর্যাদার সাথে জীবিকা নির্বাহ করতে পারেন, সেজন্য আগামীতেও এ ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

 

আরও পড়ুনঃ  মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST