PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

৩৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
| 13
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জিডি নং-৩৪, তারিখ ০১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জুলু-৬ ডিউটিরত অবস্থায় ০২ আগস্ট ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে বেলাবো থানাধীন চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় জনৈক সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. হানিফ মিয়া (৩৭), পিতা: মো. মধু মিয়া, সাং- চর কাশিমনগর পূর্বপাড়া, থানা- বেলাবো, জেলা- নরসিংদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১,০৫,০০০ টাকা), ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পলাতক আসামি আলতাফ হোসেন ওরফে আলতা (৪০), মো. আমির হোসেন (৩৮) এবং উজ্জ্বল মিয়া (২৫)-এর সহায়তায় মোটরসাইকেল ব্যবহার করে ওই স্থানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন গ্রেফতারকৃত হানিফ মিয়া। পলাতক তিনজনের বাড়ি চর বাঘবের ঝালকান্দা, থানা- বেলাবো, জেলা- নরসিংদী।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানিয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST