PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
| 11
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল হাইওয়ে  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশন রায়গঞ্জ সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার মোরশেদ বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ গোল চত্বরের ঢাকা-বনপাড়া রোডে হাটিকুমরুল হাইওয়ে প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হামলা ও লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক সেবনের একটি ভিডিও ধারণ ও তা প্রকাশকে কেন্দ্র করে শাহরিয়ার মোরশেদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। তারা বলেন, একজন সাংবাদিকের বাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে বেলাল, মনিরুল, লালচাঁদ ও শাহিনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে হামলা ও লুটপাটে জড়িত থাকার অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হয়রানি, হুমকি বা হামলার ঘটনা ঘটলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন শেষে বক্তারা ঘটনার দ্রুত তদন্ত, প্রকৃত জড়িতদের গ্রেপ্তার এবং সাংবাদিক শাহরিয়ার মোরশেদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি বগুড়ার গাড়ীদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST