PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকর্ষিক পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন!

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৬, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
| 77
Link Copied!

‎কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
‎
‎সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকর্ষিক পরিদর্শন করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন। এসময় জরুরী বিভাগ, রান্নাঘর ও রান্নার মান, বর্হিবিভাগ, ওপারেশন থিয়েটার, এক্সে বিভাগ ও হাসপাতালের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন এবং  বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রুগীদের খোঁজখবর নেন। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডাক্তার সানজিদা আক্তার তুলি ও নৈশ্য প্রহরী মোঃ মস্তোফা কামাল কে সোকজ ও সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন এবং চুরি হওয়া এসি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন তিনি।
‎
‎রবিবার (২৬ জুলাই) বেলা ১১ টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন,  তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, আর এম ও ফয়সাল আহমেদ, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,  সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মারুফ হোসেন,  তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল হাসপাতাল ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে এই হাসপাতালগুলো ১০১ শয্যা বিশিষ্ট করার প্রকল্প হাতে নিয়েছি। সার্বিক ভাবে অবকাঠামো উন্নয়ন, মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের চিকিৎসা, আলাদা ব্রেস্ট কর্ণার, ফিজিও থেরাপি সেন্টার, ট্রমা সেন্টার, অপারেশন থিয়েটার সহ চিকিৎসা ব্যবস্থা উন্নয়ত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। দীর্ঘদিন যাবৎ কোনো কারণ ছাড়াই ডাঃ সানজিদা আক্তার তুলি কে এবং দ্বায়িত্বে অবহেলার জন্য নৈশ প্রহরী মোঃ মস্তোফা কামাল কে অব্যহতি প্রাদান ও চুরি হওয়া এসি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন তিনি।
‎

‎

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় ডেঙ্গু আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ১২৩ জন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST