PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আখাউড়ায় বিশেষ অভিযানে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৪, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
| 19
Link Copied!

‌মস্তু মিয়া ,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাকিবুল হাসান (৩০) আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আখাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া উপজেলার নুরপুর এলাকার আব্দু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. জাহেদুল কাদের, এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে, এসআই (নিরস্ত্র) পুষন সাহা, এসআই (নিরস্ত্র) পরিমল চন্দ্র দাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত রাকিবুল হাসান আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তারিখ ১২ নভেম্বর ২০২৪-এর ৪৭ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩, ৫ ও ৬ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকেহ শুক্রবারই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজা সহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST