PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

*জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার*

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৫, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
| 27
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী

জয়পুরহাট জেলার সদর থানাধীন ফকিরপাড়া ভাঙ্গা ঘাটের মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক, শর্টগানের কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ এর সিপিসি-৩, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, কয়েক রাউন্ড শর্টগানের কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুনঃ  গোসলের ভিডিও গোপনে ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি, ধুনট থানায় মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST