PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দৈনিক গণআওয়াজ
জুলাই ২১, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
| 20
Link Copied!

আকাশ দাশ সৈকত

আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য দুই ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও স্পিনার নাথান লায়ন। সঙ্গে ফিরেছেন জশ হ্যাজলউডও।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর হোম সিরিজ হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে শক্তিশালী দলই মাঠে নামাচ্ছে অজিরা। উল্লেখ্য, পিঠের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স এবং হ্যামস্ট্রিং চোটের ভুগছিলেন নাথান লায়ন।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মধ্য দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন

আরও পড়ুনঃ  বিবাহিত বনাম অবিবাহিত মিনিবার ফুটবল খেলা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST