PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
| 9
Link Copied!

​মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় এক যৌথ অভিযানে ১৬টি তাজা ককটেল এবং ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে (০১:২৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।এসআরবি সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী রাস্তার পূর্ব পাশে, নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে অবস্থিত একটি আমবাগানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে—এমন খবর পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআরবি’র আভিযানিক দল। পরে টর্চ ও সার্চলাইটের আলোতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় এলাকাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ক্ষেতের ভেতর থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগে কস্টেপ পেঁচানো ১৬টি তাজা ককটেল এবং একটি লাল শপিং ব্যাগ থেকে ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
​এসআরবি-৫ কর্মকর্তা জানান, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের চেষ্টা‌‌- ব্যবসায়ী গ্রেফতার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST