PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২১, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
| 64
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ থানার জিআর মামলা নং-২৫/২১-এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রী সহাদেব তৈলী (৪০)। তিনি উপজেলার ক্ষীরতলা পশ্চিম এলাকার মৃত সতুরগনের ছেলে। অপরজন ধুনট থানার সিআর মামলা নং-৩৪৩/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহাগ ইসলাম (২৫)। তিনি রায়গঞ্জ উপজেলার চর ব্রহ্মগাছা গ্রামের মৃত আশাদুল ইসলামের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আত্মরক্ষায় অভিযুক্ত মকবুলের লিঙ্গ কেটে দিল কিশোরী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST