PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রামে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আত্মরক্ষায় অভিযুক্ত মকবুলের লিঙ্গ কেটে দিল কিশোরী

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
| 20
Link Copied!
রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মকবুল হোসেনের বিরুদ্ধে। আত্মরক্ষার চেষ্টায় কিশোরী ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে আঘাত করলে অভিযুক্ত ব্যক্তির লিঙ্গে জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে কিশোরীর বাবা মো. হাসমত আলী ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, মকবুল হোসেন ওই কিশোরীর বাড়ির পাশেই থাকেন। দীর্ঘদিন ধরে তিনি কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন, অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন এবং ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়েছিল বলেও অভিযোগে বলা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মকবুল হোসেন কিশোরীর বাড়িতে গিয়ে কয়েকটি শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। কিশোরী তা প্রত্যাখ্যান করলে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণের হুমকি দিয়ে তিনি চলে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি কিশোরীকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালান এবং মুখ চেপে ধরেন।এ সময় আত্মরক্ষার্থে কিশোরী ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে অভিযুক্ত বৃদ্ধের লিঙ্গে আঘাত করলে তিনি আহত হন। পরে চিৎকার করতে করতে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।অভিযোগকারী জানান, খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বুধবার রাতেই ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ব্যাপারে অভিযুক্ত আহত ব্যক্তির খোঁজ নিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তার চিকিৎসা নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় আব্দুর রহমানসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, আহত ওই ব্যক্তি গোপনে লালমনিরহাট অথবা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তাদের দাবি, ঘটনাস্থলে প্রচুর রক্তের দাগ দেখা গেছে; তাই ধারণা করা হচ্ছে, তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তার বর্তমান অবস্থান ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার রাত ১০টার দিকে মুঠোফোনে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন জানান, ঘটনাটি তিনি এইমাত্র জেনেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে বৃহস্পতিবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ  বগুড়ার সেউজগাড়ীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST