PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হাসিনাসহ ৪১

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৯, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
| 24
Link Copied!

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। রোববার সকালে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন—সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

এছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন—একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  বেলাবোতে ৩০ লাখ টাকা অর্থদণ্ড ও ২ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST