PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ। 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
| 8
Link Copied!

পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু :-

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার অসুস্থ ও অসহায় মানুষের মাঝে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দপ্তর কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে মোট ১১ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক সহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST