PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
| 38
Link Copied!

আল-মামুন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ, পানি টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুর ১টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন

মেডিকেল টেকনোলজিস্ট মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার তানজিম আহমেদ অন্তর।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিম আহমেদ অন্তরের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. সুপ্রভা সুত্রধর শ্যামা, ডা. রোবানা আফরিন নীতি, ডা. আলভি মোহাম্মদ সাদ, ডা. ফাহাদ হাসান, নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম, সিনিয়র স্টাফ নার্স শামীমা নাহরিন, শাহনাজ পারভীন, মিডওয়াইফ রীমা আক্তার বৃষ্টি, শাহনাজ পারভীন,(Hi Incharge) প্রমূখ। এছাড়াও গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা নবজাতকের সুস্থতা ও স্বাভাবিক বিকাশে মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মায়েদের মাতৃদুগ্ধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ধুনটে পাগলা শেয়ালের কামড়ে এক দিনে ৫ ব্যক্তি হাসপাতালে

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST