PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কয়রায় এডিপির অর্থায়নে ২০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
| 8
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় খুলনা জেলার কয়রা উপজেলায় ২০ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার ( ২ আগষ্ট ) সকাল সাড়ে ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, বিতরণকৃত সেলাই মেশিন যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য উপকারভোগীদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST