PriyoKhobor-PNG
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া শাজাহানপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৫, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
| 16
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ এবং দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল আশিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, প্রভাস চন্দ্র সরকার ও উর্মী তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং বিএনপি নেতা রেজাউল, রকি ও আরমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়। পরে দেশব্যাপী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ভিত্তিক সবুজ পরিবেশ সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বগুড়াসহ দেশের সব মহানগর আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে -- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সম্মিলিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST