PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় যুবক গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
| 44
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত সোমবার (১৮ মে ২০২৬) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদাইল দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান উপজেলার খাদাইল দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী মধ্যপাড়া গ্রামের আব্দুল ওহাবের সঙ্গে পূর্ব থেকেই মেহেদী হাসানের পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে বিদেশ যাওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ধার হিসেবে ৭ লাখ টাকা নেন তিনি। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা ফেরতের জন্য চাপ দিলে মেহেদী হাসান একাধিকবার চেক প্রদান করেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো ডিজঅনার হয়। পরবর্তীতে বাদী লিগ্যাল নোটিশ পাঠালেও অভিযুক্ত টাকা পরিশোধে ব্যর্থ হন।
মামলায় আরও বলা হয়, চলতি বছরের ৩০ জানুয়ারি বাদী পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত তাকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় বাদী আদালতে ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই জাফরের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST