PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজারহাট উপজেলা ছাত্রদল কলম-স্কেল-পানি- সেলাইনসহ অভিভাবকদের পাশে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন

দৈনিক গণআওয়াজ
জুলাই ১১, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
| 22
Link Copied!

রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদেরকে সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল। পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে তাদের মাঝে কলম, স্কেল,সেলাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের মানসিক চাপ কিছুটা লাঘব করা এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং সংগ্রামী সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম।এছাড়া সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাসিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ ও সুমন চন্দ্র রায়, চাকিরপশার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন সরকার, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রেদোয়ান খান, একরামুল হক, আপন, মেহেদী হাসান লিমন এবং ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে এমন মানবিক সহায়তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পানির ব্যবস্থা শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

মানবিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপনকারী এ কর্মসূচি স্থানীয় জনমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, সমাজের বিভিন্ন সংগঠন এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ  ‘অতীতে ভারতের সাথে নিষ্ক্রিয়তা থেকে থাকলেও তা শেষ হয়ে গেছে’
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST