টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ৩নং ওয়ার্ডবাসী মো. আশিক লোমান স্যার কে দেখতে চাই। তাদের একটাই প্রত্যাশা তারুণ্যের আলোয় দূর হবে অন্ধকার। তারই ধারাবাহিকতায় তারা আশিক লোমান স্যার কে সর্মথন দিয়ে যাচ্ছে। আশিক লোমান একটি প্রাইভেট স্কুলে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছেন। তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিকমনা মানুষ। তারই নেতৃত্বে ৩নং ওয়ার্ডের কৃষক ও কৃষাণীদের প্রতি বছর আয়োজন করে কৃষকের ঈদ আনন্দ। তিনি একাধারে একজন শিক্ষিত ও সচেতন মানুষ।আশিক লোমান স্যারের সাথে কথা বলে জানা যায়, “তিনি বলেন আমার এই চাতুটিয়া, সিংগাটা, টিকিয়াপাড়া ও তালাপাত্তর পাড়ার মানুষ যদি আমাকে যোগ্য মনে করে , তারা যদি আমাকে আমি অবশ্যই তাদের পাশে থেকে লড়ে যাব। আর যদি তারা না চায় তাহলে আমি তাদের মতের বিরুদ্ধে যাব না। আমি মনে করি জনগণ এই এলাকার মানুষ আমার শক্তি। তবে এইটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমি কখনো অনিয়ম করব না। আর আমি আমার যে শিক্ষকতা পেশা আছে তা থেকেই আমি আমার সংসার চালাব। তবে আমি চাই আপনারা আমাকে নয় একজন যোগ্য মানুষ কে নির্বাচিত করুন। যার উপর আপনার অধিকার আছে।”
একলার লোকজনের মুখে শোনা যায় আশিক লোমান একজন নিষ্ঠাবান ও ভালো মানুষ। তিনি যদি আসে আমরা পার সাথে আছি।