
মীর তানভীর ইসলামঃ
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচি আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য -সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের যাচাই-বাচাই করে সঠিক ভাবে নিয়ম মেনে এই বিতরন কার্যক্রম করা হয়। উপজেলা দায়িত্বপ্রাপ্ত সকল কৃষি উপসহকারীরা প্রকৃত তথ্য নিয়ে বিতরণ কার্যক্রমে সহযোগী করেন।গত২ জুলাই বৃহস্পতিবার এই বিতরণ কার্যক্রম করা হয়। এই বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, উল্লাপাড়া আসনের এমপি মাওলানা মোঃরফিকুল ইসলাম, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক বৃন্দ, সাংবাদিকগণের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সঠিক ভাবে সম্পূর্ণ করা হয়। উল্লাপাড়া কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমি বলেন,উক্ত বিজ ও সার বিতরণ কার্যক্রম নিয়ে, কে বা কারা উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা বানোয়াট ভাবে মিডিয়ায় লিখেছেন তা আদৌ সঠিক নয়।আর কেউ উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসে আসেননি এবং আমার সাথে কেউ সাক্ষাৎ ও করেন নি। এমনি মন একটা মন গড়া বানোয়াট খবর পরিবেশন করেছেন তা আমার দৃষ্টিগোচর হয়েছে তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


