PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ৯, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
| 148
Link Copied!

 

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেতুলিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার বনতেতুলিয়া গ্রামের বাসিন্দা মো. সানোয়ার হোসেন (৩২)। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাল নোটের কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সানোয়ার হোসেনের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ২২২টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২ লাখ ২২ হাজার টাকা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দুপচাঁচিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশ জানিয়েছে, জাল নোট তৈরি, সংরক্ষণ ও বাজারজাতের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া জাল নোটগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST