PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নিখোঁজ সংবাদ

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
| 31
Link Copied!

চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছর বয়সী এক শিশু। নিখোঁজ শিশুটির নাম মোসাম্মত ইয়াসমিন আক্তার।পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ জুন ২০২৬ (রবিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বালুছড়া জিলানী মসজিদ সংলগ্ন গার্মেন্টস মাঠে খেলতে যায় ইয়াসমিন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ইয়াসমিনের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ভাটিকাশর গোরস্থানের পেছনে। তার বাবা মো. মোতালেব ভূঁইয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। পরিবারের সঙ্গে এই প্রথম চট্টগ্রামে বেড়াতে আসে ইয়াসমিন। নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা ও ভাই নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

শিশুটির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

**যোগাযোগ:**

*মো. মোতালেব ভূঁইয়া (শিশুটির বাবা)*
মোবাইল: ০১৮১২-৫৪০২৮৩

*মুন্নাফ বেপারী (শিশুটির দাদা)*
মোবাইল: ০১৩২২-১৩৭৮৪৭

*বিশেষ অনুরোধ:*মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার বা একটি তথ্য হয়তো একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ  জেলা যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST