PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এমপি আবুল কালাম আজাদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও অনুদানের চেক বিতরণ

দৈনিক গণআওয়াজ
জুলাই ১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
| 85
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা খুলনা।।
‎‎পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের অনূকূলে ৩ লক্ষ টাকা অনুদানের চেক স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ । তিনি ১ জুলাই বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় এবং অনুদানের চিঠি হস্তান্তর করেন।
‎ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আবুল কালাম আজাদ স্বাস্থ্য কমপ্লেক্সের
‎বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের মসজিদ সংস্কারের জন্য ৩(তিন) লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডাঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল ও মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম ও প্রধান সহকারী দেবব্রত সরকার সহ হাসপাতালে অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আরও পড়ুনঃ  দেশের সকল উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে - স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST