PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ৫ লাখ ৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৭:১৩ পূর্বাহ্ণ
| 93
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় বগুড়া জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৫ লাখ ৬ হাজার ৩৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।
জানা যায়, ক্যাম্পেইনের দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টায় বগুড়ার দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর বগুড়া জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ২ হাজার ৮১৬টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২ হাজার ৮৩৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রমে মাঠপর্যায়ে ৫ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ, মেডিকেল অফিসার ডা. মো. নাফিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীতে ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিলেও সরকারের ধারাবাহিক উদ্যোগ ও জাতীয় পর্যায়ের কর্মসূচির ফলে বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ এবং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। কোনো শিশু যাতে এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেজন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের শনাক্ত করে ক্যাম্পেইনের আওতায় আনা হবে।”
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুদের জন্য ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে এবং জেলার কোনো শিশু এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।

আরও পড়ুনঃ  তার অণ্ডকোষ ফেটে গেছে !

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST