PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পটুয়াখালীতে গত ৫ মাস ১৫ দিনে হাম উপসর্গে আক্রান্ত ২,৩৩১, মৃত্যু -১

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
| 45
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় গত ০১ জানুয়ারী হতে ১৬ জুন পর্যন্ত পাঁচ মাস ১৫ দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল দুই হাজার ৩’শ ৩১ জন। চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন দুই হাজার ১৩৭ জন। এ সময়ে হামে মৃত্যু হয়েছে এক শিশুর।

 

পটুয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে জানাগেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ হামের চিকিৎসার জন্য ১০২ টি বেড বরাদ্দ রাখা হয়। এ সব বেডে ০১ জানুয়ারী হতে ১৬ জুন-২৬ পর্যন্ত পাঁচ মাস ১৫ দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল দুই হাজার ৩’শ ৩১ জন। চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন দুই হাজার ১৩৭ জন। এ সময়ে হামে মৃত্যু ১ জন। হাম উপসর্গে ভর্তিকৃত রোগীদের মধ্যে ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়। পরীক্ষায় ৪৩ জনের হাম রোগী নিশ্চিত হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু ঘটেছে বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানিয়েছেন।

 

পটুয়াখালীতে হাম রোগের চিকিৎসার কোন সমস্যা নাই বলেও জানান তিনি।

 

 

বর্তমানে জেলার ১০২ টি বেডে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯৪ জন।

 

 

 

উক্ত সংখ্যক হাম উপসর্গে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ্ হয়ে ফিরে যাওয়ার মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১,৬৮৯ জন, বাউফল উপজেলা হাসপাতাল হত ৮০ জন, দশমিনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হতে ৪০ জন, দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হতে ১৮ জন, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ৭৮ জন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ১৬৭ জন ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ৬৫ জন ফিরে গেছেন। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসারত আছেন ১৫৮ জন। #

আরও পড়ুনঃ  ঈদ-উল-আযহার ছুটিতে  পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলায়  ১২৬টি নরমাল ডেলিভারীসহ  ৩১৪০ জনকে সেবা প্রদান   

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST