PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিরাজগঞ্জে ২’শতাধিক কৃষকের মাঝে বিনাধান-২০ বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ২৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
| 64
Link Copied!

মীর তানভীর ইসলাম সিরাজগঞ্জঃ
পুষ্টিহীনতায় মোকাবিলায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য শস্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ এখন সরাসরি পৌঁছে যাচ্ছে কৃষকের মাঠে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০০জন কৃষকের মাঝে জিংক বায়োফার্টিফাইড বিনাধান-২০ এর বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাল্টিসেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় নিউট্রিশাস অ্যাগ্রিফিউচার, বাংলাদেশ লিমিটেড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই),সিরাজগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (২৪জুন-২০২৬খ্রি.) সকালে উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি ই মোট একহাজার কেজি জিংক বায়োফর্টি ফাইড ধানের বীজ সহায়তা প্রদান করা হয়। বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের জিংক পুষ্টির গুরুত্ব, জিংক বায়োফর্টিফাইড ধানের উপকারিতা, বিনাধান -২০ এর বৈশিষ্ট্য এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকদের মানসম্মত বীজ ব্যবহার, সঠিক পরিচর্যা এবং উৎপাদিত জিংক সমৃদ্ধ চাল পরিবারের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক এ, কে,এম, মনজুরে মাওলা। এসময়ে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ রেজাউল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. নাসিম হোসেন, নিউট্রিশাস অ্যাগ্রিফিউার বাংলাদেশ লিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বক্তারা বলেন, জিংক বায়োফর্টিফাইড ধানের উৎপাদন ও পারিবারিক পর্যায়ে এর ব্যবহার বাড়ানো গেলে বিশেষ করে মা, শিশু ও কিশোরীদের জিংকের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এধরণের উদ্যোগ একদিকে কৃষকদের উন্নত জাতের বীজ প্রাপ্তি নিশ্চিত করবে, অন্যদিকে পুষ্টি সমৃদ্ধ খাদ্যের সহজলভ্যতা বাড়বে। চলতি মৌসুমে MAIN প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার- (সিরাজগঞ্জ সদর, কাজিপুর, রায়গঞ্জ ও উল্লাপাড়া) মোট ৮০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে চারহাজার কেজি জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০-এর বীজ সহায়তা প্রদান করা হবে। এ উদ্যোগের মাধ্যমে জেলার জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন, ভোগ এবং সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  উল্লাপাড়া প্রণোদনার কর্মসূচি আওতায়-ধান বীজ ও সার পেয়েছেন প্রকৃত উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST