PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
| 69
Link Copied!

নীলকমল সুশীল (চট্টগ্রাম) প্রতিনিধি :-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে এক স্বাগত মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেল।

 

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

সমাবেশে আলিফ উদ্দিন রুবেল বলেন, যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

 

দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবে।

 

বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন এবং সংগঠনের স্বার্থে নিরলসভাবে কাজ করেছেন, ভবিষ্যৎ কমিটি গঠনের ক্ষেত্রে তাদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে এবং তৃণমূলের কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকারবিরোধী সকল অপশক্তি, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও থানা যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জের ত্যাগী নেত্রী কেন্দ্রীয় কমিটি গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকুল আক্তারের বার্তা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST