PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
| 37
Link Copied!

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (সকাল সাড়ে ৬টার দিকে) ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী বাজারের ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেট’-এ হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি হতে পারে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এরই মধ্যে দুইটি মার্কেটের অধিকাংশ দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বগুড়া শেরপুর-ধুনটের উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত: এমপি গোলাম মোহাম্মদ সিরাজ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST