PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় জামায়াতের মেয়র প্রার্থী রুলু’র মোটরসাইকেল শোভাযাত্রা 

দৈনিক গণআওয়াজ
জুন ৩, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
| 95
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। ৩ জুন বুধবার বিকালে পৌরসভা জামায়াতের পক্ষ থেকে এ মোটরসাইকেল শোভাযাত্রা’র আয়োজন করা হয়। আছরের নামায শেষে থানা মসজিদের সামনে থেকে শোভাযাত্রা শুরু করা হয়। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হকের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী তমজিদ আলম, জেলা ইউনিট সদস্য এডভোকেট আব্দুল মজিদ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলি, এডভোকেট রুহুল আমিন, আলহাজ্ব মুরশাফুল আলম, মাহবুবুর রহমান মন্টু কাগজী, মাওলানা আব্দুল কাদির, নাজমুল হোসেন, মুজাহিদুল ইসলাম, সোহেল হোসেন, ফয়সাল সরদার, শিবির নেতা শহিদুল ইসলাম, তামিম রায়হান ও আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST