PriyoKhobor-PNG
সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ ২ জন ও হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৫, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
| 33
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ায় পৃথক তিনটি অভিযানে ৭৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ESkuf’সহ দুইজন, চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামি এবং অপর একটি হত্যা মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২। এ সময় সাংবাদিক পরিচয় ব্যবহার করে মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তির কাছ থেকে একটি কথিত সাংবাদিক পরিচয়পত্র, একটি পুরোনো ক্যামেরা, মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।‎গত রোববার (৪ অক্টোবর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ছাউনির সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় সিপিএসসি বগুড়া, এসআরবি-১২। এ সময় লাল রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এসে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ব্যস্ততা দেখানোর চেষ্টা করেন বলে অভিযানে অংশ নেওয়া সদস্যদের দাবি।
‎জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায় বলে জানানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মিজানুর রহমান (৩৪) ও রকি সরকার (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৮ বোতল কথিত অবৈধ নেশাজাতীয় মাদক ‘ESkuf’, একটি কথিত সাংবাদিক পরিচয়পত্র, একটি পুরোনো ও নষ্ট ক্যামেরা, একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে বলে সূত্র জানায়।‎আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত আলামতসহ তাদের কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।‎এদিকে পৃথক এক অভিযানে বগুড়া সদর উপজেলার মাটিডালি উত্তরপাড়া এলাকার জায়া কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মোটরস দোকানের সামনে এক ব্যক্তির অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর একটি দল সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বগুড়া মহানগরের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে।‎সেখান থেকে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ মারুফ ওরফে সারকো ওরফে আসাদুজ্জামান মারুফ (২১)কে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে একই দিন ভোরে আরেকটি অভিযানে আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১৪ নম্বর আসামি মোঃ আব্দুল কুদ্দুস (৩৬)কে গ্রেপ্তার করা হয়।‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে ভিকটিম আতিকুর রহমান সাগরকে তাঁর শ্বশুর মোঃ রবিউল ইসলাম বোবলার বাড়ির গলিতে পথরোধ করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ রয়েছে মামলার এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে। ওই মামলায় আব্দুল কুদ্দুস পলাতক ছিলেন বলে জানানো হয়।‎গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৪টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকার মধ্য তেজোপাতায় পাপুল মণ্ডলের বাসায় অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়।‎সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ তদন্তের দাবি,
‎এদিকে মাদকসহ গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়পত্র ও ক্যামেরা উদ্ধারের ঘটনায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ মাদক কারবারে সহযোগিতা করছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কি না কিংবা সাংবাদিক পরিচয়পত্রটি বৈধ কি না—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
‎সংশ্লিষ্ট মহলের মতে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিচয়পত্রের উৎস, সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়েও তদন্ত করা জরুরি। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত পরিচয় যাতে কোনো অপরাধীচক্র অপব্যবহার করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানোর দাবি রয়েছে।‎তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে চূড়ান্তভাবে গণ্য করা যাবে না।
‎
আরও পড়ুনঃ  পচা ডিমে বেকারি পণ্য তৈরি, গাজীপুরে জরিমানা-সিলগালা

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST