
এস.এম.শামীম,দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার (৫ অক্টোবর) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি-২০২৬ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচজন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬-এর কর্মসূচি শেষ হয়।


