
কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জমি উদ্ধারের দাবি ভুক্তভোগী বিল্লাল হোসেনের।
(৫-১০-২৬ইং সোমবার) বিল্লাল হোসেনর অভিযোগের ভিত্তিতে সরজমিন গিয়ে দেখে পিচের রাস্তার পাশে পুকুরে বালি ভরাট করে সেখানে টিন শেট দিয়ে ঘর তৈরী করা হয়েছে, রাস্তার পাশে থাকা বসতি ঘরের সামনে টিন দিয়ে বেড়া ও তাল গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বিল্লাল বলেন রোববার সকাল ৭টার দিকে একই গ্রামের মোহাম্মদ বাউলিয়ার ছেলে আরাফাত হোসেন ও হুদা গাইনের ছেলে মনিরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁদের বসতবাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে।এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা বসতঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়, তাঁদের উচ্ছেদ করে জোরপূর্বক জমি দখল করে নেই।বিল্লাল হোসেনের দাবি করেন, বিরোধপূর্ণ জমি নিয়ে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে নিলাম রোধের মামলা এবং কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উচ্ছেদ সংক্রান্ত মামলা চলমান রয়েছে।
এ ছাড়া জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করে জোরপূর্বক ঘরবাড়ি ভাঙচুর ও জমি দখল করেছে বলে অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সম্পদ দখলের চেষ্টা করে আসছে।
এ ঘটনায় তিনি কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
বসতঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দখল হওয়া জমি উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী বিল্লাল হোসেন।
পাশাপাশি ঘটনার প্রকৃত চিত্র গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।


