
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী –
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন জমাদার।
বিশিষ্ট ব্যবসায়ী ও মাস্টার গ্রুপ অফ কোম্পানি ব্যাবস্থাপনা পরিচালক সমাজ সেবক মোঃ জাকির হোসেন জমাদার বলেন, আগামী শিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হই তাহলে সব সময় মানুষের কল্যাণে বিপদ আপদে সুখ দুঃখে পাশে থেকে সামাজিক উন্নয়নের কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
সমাজ সেবক মোঃ জাকির হোসেন জমাদার তিনি আরও বলেন, সরকার থেকে আসা ত্রাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন এবং সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও মেরামত করা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যবস্থাপনায় সহায়তা।
বিএনপি নেতা মোঃ জাকির হোসেন জমাদার বলেন, ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রাম পুলিশ পরিচালনা করা,অপরাধ, চুরি-ডাকাতি রোধে স্থানীয় প্রশাসনকে সহায়তা করা। গ্রাম আদালত পরিচালনা করে স্থানীয় ছোটখাটো বিবাদ, পারিবারিক বিরোধ ও সামাজিক সমস্যার মীমাংসা করা, ইউনিয়ন পরিষদের জন্য স্থানীয় পর্যায়ে কর, ফি ও রাজস্ব আদায় করা।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন জমাদার বলেন, এলাকায় মানুষের কল্যাণে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক গণমুখী কার্যক্রম সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানব কল্যানে।


