PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কারাগারে কেমন ঈদ কাটাচ্ছেন সাবেক এমপি-মন্ত্রীরা, কী খাচ্ছেন?

অনলাইন ডেক্সঃ
মে ২৮, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
| 42
Link Copied!

ঈদেও সাধারণ বন্দিদের পাশাপাশি কারাগারে আছেন কয়েক ডজন সাবেক মন্ত্রী-এমপি, ভিআইপি, সাবেক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক আমলা। নতুন পাঞ্জাবিতে ঈদ করবেন তারা।

থাকছে বিশেষ খাবার— পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ মজাদার খাবার। ঈদের জামাতে নামাজ আদায়ের পাশাপাশি থাকছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

কারাসূত্র জানায়, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে আনুমানিক ৮২ হাজার বন্দি রয়েছেন। যদিও কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৪৬ হাজার।ঈদুল আজহা উপলক্ষে এসব বন্দির জন্য থাকছে বিশেষ আয়োজন।নির্ভরযোগ্য কারাগার সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের তালিকায় রাখা হয়েছে পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ আরও কয়েকটি পদ।

সকালে পরিবেশন করা হয় পায়েশ ও মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরু-খাসির মাংস (হিন্দুদের জন্য), মুরগির রোস্ট, চমচম, কোল্ডড্রিংক্স, পান-সুপারি ও সালাদ। বিকেলে পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

এ ছাড়া বন্দিদের স্বজনদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য থাকবে ফ্রি জুস কর্নার, চিপস ও শিশুদের জন্য চকলেট।

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পদস্থ কর্মকর্তাসহ ১৩০ জন বন্দিও ঈদের বিশেষ খাবার পাবেন।

এরই মধ্যে তাদের পরিবারের দেওয়া নতুন পাঞ্জাবি, নতুন পোশাকসহ অন্যান্য জিনিসপত্র নিয়ম অনুযায়ী তারা গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST