PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেলেন কলারোয়ার পুত্রবধূ সানজিদা আক্তার তুলি

Editor-3
এপ্রিল ২০, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
| 5
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তার স্বামী ইলিয়াস হোসেন একজন ব্যাংকার। তাদের পারিবারিক নিবাস উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে।

ইলিয়াস হোসেন জানান, সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখে রাজপথে সম্মুখসারিতে ছিলেন।

নাটোরের আক্তার হোসেনের কন্যা তুলি সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সাড়া পড়েছে। এ মনোনয়নের জন্য তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তুলিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST