PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শিপন জনপ্রিয়তার শীর্ষে

সুমন শেখ, জেলা প্রতিনিধি কুষ্টিয়া।
এপ্রিল ৯, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
| 2
Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শিপন জনপ্রিয়তার শীর্ষে

মোহাম্মদ শহিদুজ্জামান শিপনকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীরা এবং সদর উপজেলা বাসি।দীর্ঘ প্রায় ১৬ বছর পর কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ আসন্ন নির্বাচন হতে যাচ্ছে। সদর উপজেলা পরিষোদ চেয়ারম্যান হিসেবে তারুণ্যের অহংকার, যুবসমাজের আইকন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শহিদুজ্জামান শিপনকে দেখতে চাই সর্বস্তরের জনতা ও সদর উপজেলা বাসি এবং তৃণমল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।

 

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাধারণ জনতা বলছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দলের দূর সময়ে জীবনে ঝুকি নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। এমনকি মিথ্যা মামলায় বারবার কারাবরণও করেছেন। তবুও থেমে থাকেননি মোহাম্মদ শহিদুজ্জামান শিপন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

সাবেক এই ছাত্রনেতা ও দীর্ঘ ১৭ বছরের অত্যাচারিত নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনায় বিশ্বাসী এই ত্যাগী নেতা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলা বাসি সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত পরিবার গুলোর পাশে থেকে কাজ করবেন বলেও মনে করেছেন তারা।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গনতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

 

গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সদর উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত পরিবারগুলো অসহায় হতদরিদ্র পরিবারগুলো সাথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  আসিফ নজরুল পেলেন আরও দুই মন্ত্রণালয়

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শিপন জনপ্রিয়তার শীর্ষে

see

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST