PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
| 49
Link Copied!

মোঃ বাবুল হোসেন জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তর, বিজিবির বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান, বিজিবিএম, এমপিবিজিএম, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম, পিবিজিএমএসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্পেইনে সীমান্ত এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ৭ শতাধিক স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ঈদ-উল-আযহার ছুটিতে  পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলায়  ১২৬টি নরমাল ডেলিভারীসহ  ৩১৪০ জনকে সেবা প্রদান   
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST